1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির সুন্দরবনী দরবার শরীফের পীর সাহেবকে অচেতন করে দুঃসাহসিক চুরি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশাশুনির সুন্দরবনী দরবার শরীফের পীর সাহেবকে অচেতন করে দুঃসাহসিক চুরি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর সুন্দরবনী দরবার শরীফের পীর কেবলা বীরমুক্তিযোদ্ধা হজরত বজলুল রহমান সুন্দরবনীসহ ৩ জনকে অচেতন করে তার বাড়ি থেকে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। বুধবার দিবাগত রাতের কোন একসময় সংঘবদ্ধ চোরের দল তার বাড়িতে ঢুকে তাদেরকে চেতনা নাশক স্প্রে করে বা ঔষধ খাদ্যের সাথে মিশিয়ে অচেতন করে এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে এঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখাগেছে। স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ৯টার দিকে পীরসাহেব সুন্দরবনী ও তার বাড়ির কেয়ারটেকার বাবলু সরদার এবং তার স্ত্রী লাকী আক্তার ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে বাবলু সরদারের ছেলে রিয়াদ হোসেন গেটের সামনে গিয়ে তাদেরকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে সে দরবার শরীফের পিছন দিক থেকে ভিতরে ঢুকে ঘরের বাক্সের তালা খোলা অবস্থায় লেবু গাছের নিচে ফেলানো ও তার পিতা মাতাকে এক রুমে এবং অন্য রুমে পীরসাহেব হুজুরকে অচেতন অবস্থায় দেখতে পান। এরপর সে বাহিরে এসে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এসে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়রা আরও জানান, কিভাবে তাদেরকে অজ্ঞান করে চোরের দল এ ঘটনাটি ঘটিয়েছে সেটি স্পষ্ট নয়। পীর সাহেব সুন্দরবনী হুজুরের ছোট ভাই এ্যাড. আকবার হোসেন জানান, হুজুর ৩/৪ দিন আগে সোনালী ব্যাংক থেকে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করে ঐ বাক্সে রেখেছিলেন। সেই টাকা চোরের দল চুরি করে নিয়ে গেছে। কেয়ার টেকার বাবলু সরদার জানান, টাকার পাশাপাশি তার স্ত্রী লাকী আক্তারের কানে থাকা এক জোড়া স্বর্ণের দুল ও বাক্স থেকে সোনার চেইন, আংটি চুরি করে নিয়ে গেছে চোরের দল। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, এরিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি থাকা পীর সাহেব ফজলুর রহমান সুন্দরবনী এর জ্ঞান ফিরেনি বলে জানাগেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd