1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বাড়ির মালিককে চেতনা নাশক দিয়ে অজ্ঞান করে দস্যুবৃত্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দিবাগত রাতে ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কল্যাণপুর গ্রামের মাওঃ আঃ সবুর রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যান। তার স্ত্রী এক কক্ষে ও তিনি অপর কক্ষে শুয়েছিলেন। ধারনা করা হচ্ছে, ঘরের জানালা খুলে মোবাইল দেখতে দেখতে তন্দ্রাগ্রস্থ হয়ে পড়ার সুযোগে দস্যুদল চেতনা নাশক দ্রব্য স্প্রে করলে তিনি অচেতন হয়ে পড়েন। এসময় জানালার গ্রীলের ৭টি পাতি কেটে দস্যুদের একজন ভিতরে ঢুকে দরজা খুলে দিলে অন্যরা ঘরে ঢুকে আলমারীর তালা ভেঙ্গে এবং অপর কক্ষে ঘুমিয়ে থাকা স্ত্রীর কানের ও গলার স্বর্ণালঙ্কার, আলমারীতে থাকা আংটি, পলি, নগদ টাকা ও ব্যবহৃত মোবাইলসহ নগদ টাকা নিয়ে নেয়। পরে ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে দস্যুরা দ্রুত কেটে পড়ে। স্ত্রী চিৎকার দিয়ে অন্যদের ডাকতে থাকলে লোকজন গিয়ে সবকিছু জানতে পারে। অচেতন মাওঃ আঃ সবুরকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী জানান, মাওঃ সবুরকে অজ্ঞান করে, ঘরের গ্রীল কেটে অলঙ্কার ও কিছু মালপত্র নিয়ে গেছে। সবুরকে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশকে এখনো জানানো হয়নি বলে মনে হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd