1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিণী ইলা হকের ১ম মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

আশাশুনিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিণী ইলা হকের ১ম মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১৪১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র সহধর্মিণী প্রয়াত ইলা হকের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আশাশুনির বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি উত্তর পাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সদ্য সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনা আয়োজিত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান। এসময় মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, সেক্রেটারি আলমগীর হোসেন, আশাশুনি সরকারী কলেজের প্রভাষক মোখলেছুর রহমান, সমাজ সেবক হাফিজুর রহমান, সাংবাদিক আরিফুল ইসলাম, মোক্তারুজ্জামান, মসজিদের মুসল্লিবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে এক সফল ও সার্থক জীবনের জীবনসঙ্গী নিভৃতচারী প্রেরনাময়ী রমনী ইলা হকের ১ম মৃত্যু বার্ষিকীতে অকৃত্রিম শ্রদ্ধা ও প্রয়াতার রুহের শান্তি কামনা করা হয়। এসময় ১৫ আগস্টে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ উনার পরিবারের শহীদ বরনকারী সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এছাড়া আশাশুনি উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মোঃ সামছুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিণী ইলা হকের ১ম মৃত্যু বার্ষিকীতে আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদ মাগরিব উপজেলা সদরের মোল্যা বাড়ি জামে মসজিদে এবং বাদ ঈশা আশাশুনি ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
আনুলিয়া ইউনিয়নের মির্জাপুর বায়তুল রুহুল জামে মসজিদে ইউপি সদস্য মোঃ সাহাবুদ্দিন সানার ব্যবস্থাপনায় বাদ আসর দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd