1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে ভাইরাল হওয়া সেই ইমাম এবার পেলেন ভাসমান মসজিদ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

আশাশুনিতে ভাইরাল হওয়া সেই ইমাম এবার পেলেন ভাসমান মসজিদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: স¤প্রতি ঘ‚র্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে তলিয়ে যায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের অসংখ্য ঘর-বাড়ি। শুধু তাই নয়, পানি বৃদ্ধির ফলে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকা বিলীন হয়ে যায় নদী গর্ভে। বিলীন হয়নি শুধু হাওলাদার বাড়ি জামে মসজিদটি। নদীর পানির জোয়ার এলেই সাঁতরে মসজিদে যেতে হয় ইমাম হাফেজ মইনুর রহমানকে। উপায় না দেখে সাঁতরেই মসজিদে নামাজ আদায় ও আজান দিতেন ইমাম। এ নিয়ে গেল ক’সপ্তাহ আগেই তার এমন একটি ভিডিও সারাদেশসহ বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হন ওই মসজিদের ইমাম হাফেজ মইনুর রহমান। এ বিষয়টি নজরে আসে স্বেচ্ছাসেবী সংগঠন ডু সামথিং ফাউন্ডেশনের। তারা মসজিদের ইমামকে নৌকা ও নগদ টাকা উপহার দিয়ে সহায়তা করেছে। এরপর পানিতে ডুবে থাকা সেই মসজিদের পাশে দেশের প্রথম এবার ভাসমান জামে মসজিদ চালু হলো। মঙ্গলবার (৫ অক্টোবর) জোহরের নামাজের সময় ভাসমান মসজিদটি উদ্বোধন করা হয়। ভাসমান মসজিদটির উদ্বোধন করেন চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দিন। ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে মুসলি­দের দুঃখ দুর্দশা লাঘবে চট্রগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে ভাসমান মসজিদটি ইমাম হাফেজ মইন‚র ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও মসজিদে রয়েছে আজান দেওয়ার জন্য মাইক সাউন্ড সিস্টেম। মসজিদে ৮ টি কাতারে ৫৫ থেকে ৬০ জন মুসুলি­ এক জামায়াতে নামাজ আদায় করতে পারবেন। ভাসমান মসজিদের নৌকাটির দৈর্ঘ্য ৫০ ফুট ও ১৬ ফুট প্রস্থ। মসজিদটিতে রয়েছে পানির ট্যাংক, ট্যাব সিস্টেম ওযু করার সুবিধা। রয়েছে স্যানিটেশন ব্যবস্থা। ভাসমান মসজিদটি যাতে স্থির থাকে সে জন্য নৌকার দুই ধারে ২৫০ লিটারের ৪টি করে ৮ টি ড্রাম বাঁধানো হয়েছে। মসজিদের ইমাম মইনুর রহমান জানান, জামে মসজিদটি এখন নামাজ পড়ার সম্প‚র্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এর দেওয়াল ও মেঝে সম্প‚র্ণ ফেটে গেছে এবং চারপাশ দিয়েই ছাল উঠে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই ভাসমান এই মসজিদেই নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে প্রকৌশলী নাছির উদ্দিন গণমাধ্যমকর্মীদের জানান- মসজিদটি আরো স¤প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। উপক‚লীয় প্রতাপনগর ইউনিয়নটি দীর্ঘ দুই বছর ধরে খোঁলপেটুয়া নদীর জোয়ার ভাটায় প্লাবিত অবস্থায় রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd