1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে উপকূল দিবসের স্বীকৃতি ও বোর্ড গঠনের দাবী - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

আশাশুনিতে উপকূল দিবসের স্বীকৃতি ও বোর্ড গঠনের দাবী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনিতে উপকূল দিবসে দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকালে উপজেলার প্রতাপনগরে এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে প্লাবিত প্রতাপনগর হাওলাদার বাড়ির বিধ্বস্থ মসজিদ চত্বরে আয়োজিত মানববন্ধন শেষে ভাসমান মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপকূলীয় এলাকাবাসীর আয়োজনে শতাধিক বানভাসি নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও আলোচনা সভায় বিভিন্ন দাবী সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করা হয়। ১২ নভেম্বর ১৯৭০ এর ঘুর্নিঝড়ে ইতিবৃত্ত তুলে ধরে বক্তব্য রাখেন, উপকূল দিবসের প্রধান উদ্যোক্তা এবং ঢাকা কেন্দ্রীয় পর্যায়ে উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। উপকূল দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি ও উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবিতে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব হারুন উর রশীদ, সাংবাদিক শামিম আহমেদ বিপ্লব, উপকূলীয় স্বেচ্ছাসেবী সাইদুল ইসলাম, জোবায়ের হোসেন রনি, হাফেজ মইনূর রহমান, হাফেজ বাবুল হোসেন, আলমগীর হোসেন। অন্যদের মধ্যে ইউপি সদস্য আইয়ুব আলী সরদার, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলি, ইউনিয়ন ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান মিলন উপস্থিত ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, সাবেক এলজিইডি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গাজী ও উপকূলীয় নাগরিক সংগঠন “বাঁচা উপকূল” একাত্মতা ও সংহতি প্রকাশ করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd