1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপির ৫০ বছর পূতি উপলক্ষ্যে (বুধবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশে^ রোল মডেল। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের স্থায়ী নির্দেশনাসমূহ অত্যন্ত কার্যকরী, যা বিশে^র অনেক দেশেই নেই। যুগোপযোগী দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থার কারণে আমরা ঘূর্ণিঝড়ের প্রায় সাতদিন আগে এ বিষয়ে তথ্য পাই। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ সম্ভব নয়, তবে সঠিক পূর্বপ্রস্তুতি দুর্যোগের ক্ষতি কমায়। উপকূলীয় এলাকায় সরকার আশ্রয়ণ কেন্দ্রের মতো উন্নত অবকাঠামো এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী অনুষ্ঠানে স্বাগত জানান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন সভায় দুর্যোগ এবং এ বিষয়ে সচেতনতা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট ও সিপিপি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে খুলনা জিলা স্কুল মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগকালে করণীয় ও উদ্ধার অভিযান বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd