1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অসহায় পাগলীকে ঈদের পোশাক দিয়ে তৃপ্তি পেলেন এস আই হাফিজ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

অসহায় পাগলীকে ঈদের পোশাক দিয়ে তৃপ্তি পেলেন এস আই হাফিজ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১৩১ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা:
পুলিশ যে জনগণের বন্ধু তা আবারও প্রমাণ করে দিলেন মানবিক পুলিশ অফিসার এস আই হাফিজুর রহমান(হাফিজ)। তিনি যশোর জেলার অভয়নগর থানার চেঙ্গুটিয়া গ্রামের একটি মধ্যবৃত্ত পরিবারের সন্তান। তিনি ৩৭তম আউটসাইড ক্যাডেট ব্যাচ এর একজন সাব-ইন্সপেক্টর। মাত্র কিছু দিনের মধ্যেই তিনি দেবহাটা থানার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি চাকুরির পাশাপাশি বাকি সময়টুকু মানব সেবার কাজে ব্যয় করতে ভালোবাসেন। রবিবার(১৮জুলাই) বিকালে রাস্তার এক পাগলীকে ঈদ উপহার স্বরুপ নতুন পোশাক, জুতা ও নগদ টাকা দিতে দেখা যায় এই মানবিক পুলিশ অফিসারকে। জানা যায় পাগলীটির বাড়ি দেবহাটা থানার কোমরপুর গ্রামে। নাম তার আমেনা। এস আই হাফিজ জানান, আমি একটি বিশেষ কারণে পারুলিয়া বাসস্ট্যান্ডে আসি। সেখানে আসা মাত্রই দেখি একটি পাগলী আমার দিকে ছুটে আসছে। আমি পাগলীটির কাছে ছুটে আসার কারন জানতে চাইলে সে একটি পোশাকের দোকানের দিকে ইশারা করে।
আমি তাকে সেই দোকানে নিয়ে যায় এবং আমি ঈদ উপলক্ষে তাকে পোশাক সামগ্রী কিনে দেই। নতুন পোশাক পেয়ে পাগলীটি আনন্দে আত্মহারা। খুশিতে সে মেতে উঠেছিলো। যদিও তাকে আমি খুব বেশি উপহার দিতে পারিনি কিন্তু তার এই খুশি দেখে আমার মনটা ভরে যায়। তিনি আরো বলেন বাংলাদেশ পুলিশের আইজিপি মহাদয়ের নির্দেশ মোতাবেক মানবিক পুলিশ হয়ে কাজ করার চেষ্টা করছি। তাছাড়া দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা একজন সৎ ও যোগ্য অফিসার। আমি তাকে দেখেও অনুপ্রেরিত হই। যতদিন পুলিশের দায়িত্ব পালন করব ততদিন ন্যায়ের পক্ষে মানবতার সেবায় কাজ করব। তিনি কিছুদিন আগে কুলিয়া আশু মার্কেটে এক বৃদ্ধাকে মানবিক সহায়তা করেছিলো সেটিও বিভিন্ন পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দেবহাটা থানার স্থানীয় কিছু মানুষ জানান, এই এস আই হাফিজকে গোপনে মানুষকে সাহায্যে করতে দেখিছি। তিনি একজন মানবিক সৎ পুলিশ অফিসার। আমরা তার মঙ্গল কামনা করি।
একজন পুলিশ অফিসার হিসাবে আইনশৃংখলা রক্ষা, মানবাধিকার, মানবিকতার নানা গুণাবলি সাদাসিধে জীবনের অধিকারী এই পুলিশ কর্মকর্তার। তার এই মানবিক দিক গুলো মানুষের মুখে মুখে ফুটে উঠেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd